১০ টি মজার ধাঁধা
১০ টি মজার ধাঁধা পোস্টে আপনাদের স্বাগতম। আপনি কি ধাঁধা জানতে এখানে এসেছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন? এখানে আমরা ১০ টি মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ শেয়ার করবো।
উত্তরঃ আনারস।
২। ঘরের মইধ্যে ঘর নাচে কনে-বর।
উত্তরঃ মশারি।
৩। পারলে বলেনত দেখি – দেহ আছে প্রাণ নেই; সে এক রাজা, সৈন্য সব আছে নেই তার প্রজা। এইটা কি?
উত্তরঃ দাবার রাজা।
৪। পাঁচ অক্ষরের একটা ইংরেজি শব্দ, যার সাথে আরো দুইটা অক্ষর যোগ করলে শব্দটা বরং আগের চেয়ে আরো ছোট হয়ে যায়। শব্দটা কি?
উত্তরঃ Short >> Shorter ।
৫। পারলে বলেনত দেখি – সকাল থেকে সন্ধ্যা একা একা ঘোরে খবর তার কেউ নেয় না সবাই চায় তারে। এইটা কি?
উত্তরঃ সূর্য।
৬। মোল্লা নাসিরউদ্দিন ঘুমানোর সময় মাথার কাছে দুইটি গ্লাস রেখে ঘুমান। একটি গ্লাস থাকে পানিপূর্ণ এবং অপরটি খালি কেন?
উত্তরঃ একটি গ্লাসে খাবার পানি, আরেকটি চোখের চশমা।
৭। পারলে বলেনত দেখি – না মিললে হবে না ভেবে চিন্তে বলো না। এইটা কি?
উত্তরঃ হিসাব।
৮। পারলে বলেনত দেখি – বন থেকে বেরোলো ভূতি। ভূতি বলে তোর পাতে মুতি। এইটা কি?
উত্তরঃ লেবু।
৯। দিনাজপুর থেকে বগুড়া একটা গাড়ি চালিয়ে নিয়ে এসে আবিষ্কার করলাম যে ঐ গাড়ির একটা চাকা পুরা পথ জুড়েই পাংচার হয়ে ছিলো, কিন্তু পথে একবারও এই ব্যাপারটা টের পাই নাই। কিভাবে সম্ভব?
উত্তরঃ যেসব গাড়ীর পিছনে ২ টা করে চাকা থাকে, তেমন গাড়ী। বাস/ট্রাক।
১০। কী এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায়?
উত্তরঃ ঘুম/নিরবতা!!
১১। এমন কী আছে, কোন মালীকে যা তার বাগানে চারা, বীজ বা সার ফেলার আগেই ফেলতে হয়?
উত্তরঃ মাটি।
১২। কী এমন জিনিস যা এক কোণায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায়?
উত্তরঃ টিভি।
১৩। পারলে বলেনত দেখি – টুক-টুক দু’চার বাড়ি, খানিকক্ষন লছর-পছর, হয়ে গেল যখন ধূয়ে দিল তখন। এইটা কি?
উত্তরঃ কাপড় পরিস্কার করা
১৪। পারলে বলেনত দেখি – সাগরে জন্ম তার আকাশে উড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মড়ে। এইটা কি?
উত্তরঃ মেঘ।
১৫। কোন্ সে শয়তান, নাকে বসে ধরে কান।
উত্তরঃ চশমা।
১৬। পারলে বলেনত দেখি – হাড় মট মট বাকলে দড়ি, তার পাতাতে হই তরকারী। এইটা কি?
উত্তরঃ পাট গাছ।
১৭। তিন অক্ষরের নাম তার বিচি কলা খায় মধ্যের অক্ষর বাদ দিলে জলে উইড়া যায়।
উত্তরঃ বাদুর ।
১৮। পারলে বলেনত দেখি – কালিদাসের ছোট বেলার কথা, ৯০০০ তেতুল গাছে কয় হাজার পাতা।
উত্তরঃ ১৮০০০ পাতা।
১৯। তিন অক্ষরে নাম আমার সুগন্ধি এক সাথী, মাঝের অক্ষর কাটো যদি বাইশ পায়ে খাই লাথি। কিন্তু যদি কাটো মাথা উঠব আবার গাছে, মন্দ তুমি যতই বলো তা পেটে ভরা আছে।
উত্তরঃ বকুল।
২০। মালের মধ্যে ‘তা’ দিওনা পথে ঘাটে মার খাবে, ভাদ্র মাসে দেখতে হলে পয়লা আখর বাদ যাবে। শেষ দুটিকে কাটো যদি জননী দেয় তাঁর দেখা মাথায় কিছু না ঢুকলে জেলখানাতেই যায় শেখা।
উত্তরঃ মাতাল।
২১। কাগজেতে বসে আছে নদী আছে জল নেই, বন আছে পশু ছাড়া দেশ আছে লোক নেই। পাথর গুলো ঠাঁয়..
উত্তরঃ মানচিত্র।
২২। তিন অক্ষরে নাম চোরের বুক কাঁপে, শেষ দুটি ছেড়ে দিলে কাটে এক কোপে। কিন্তু যদি প্রথম ছাড়ো দেখে লাগে দুঃখ, মাংস কম, শীর্ণকায়, চেহারাটি সূক্ষ্ম।
উত্তরঃ দারোগা।
২৩। সবার জন্য আসি ফিরে হোক সে রাজা নয়তো দাসি, আমাকে যে মানবে না তার মুখ ময়লা নয়তো বাসি। আমি এলেই শান্তি ফেরে উজির নাজির বা বস্তিবাসি গৃহস্হতো অবশ্যই তস্কর ও হয় খুশি।
উত্তরঃ রাত।
আরও - ১০০+ মজার ধাঁধা উত্তর সহ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন